![]()
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান, যিনি এতদিন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। একই দিন এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি উদ্যোগ নেন সারওয়ার আলম। তিনি মাজারের তিনটি ডেগ সিলগালা করেন এবং নতুন দানবাক্স স্থাপনের ব্যবস্থা নেন।
তার এই পদক্ষেপের পরপরই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে সরকার এ বদলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি।
নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানের নিয়োগের মাধ্যমে সিলেট প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।
পাঠকের মন্তব্য