![]()
বাংলাদেশের পণ্য, সেবা ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে যুক্তরাজ্যে আয়োজন করা হচ্ছে মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৬
গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিল অব বাংলাদেশ এবং মেইড ইন বাংলাদেশ এক্সপো লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনের রেডব্রিজ টাউন হলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রদর্শনী
সংবাদ সম্মেলনে আয়োজকেরা নিশ্চিত করেন, বাংলাদেশের তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্প, চামড়া ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতের সম্ভাবনা বিশ্ববাজারের সামনে তুলে ধরাই এই এক্সপোর মূল লক্ষ্য
প্রদর্শনীতে অংশ নেবেন ৫০টিরও বেশি বাংলাদেশি প্রদর্শক, পাশাপাশি ৩০০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধি। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন চেম্বার অব কমার্স, শিল্প উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারা।
মেইড ইন বাংলাদেশ এক্সপো প্রতিষ্ঠাতা ও পরিচালক লিটন আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।
অন্তু করিম
ডিরেক্টর, মেইড ইন বাংলাদেশ এক্সপো
ময়নুল হোসেন
ডিরেক্টর, মেইড ইন বাংলাদেশ এক্সপো
নিয়াজুল ইসলাম রনি
চিফ কোঅরডিনেটর, মেইড ইন বাংলাদেশ এক্সপো
ফারজানা ইসলাম মৌরী
কোঅরডিনেটর, মেইড ইন বাংলাদেশ এক্সপো
ত্রিবেণী এলিস
কোঅরডিনেটর, মেইড ইন বাংলাদেশ এক্সপো
পাঠকের মন্তব্য