![]()
গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নতুন অর্থবছর ২০২৬-২০২৭ সালের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে অবস্থান করে সংগঠনটির ২৬ জন সদস্য সংসদের বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি উপভোগ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের এ দিনের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক রাত আটটায় শেষ হয়। অধিবেশন শেষে ‘মায়ের ডাক’-এর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পাঠকের মন্তব্য