![]()
Shakib Al Hasan দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি ক্রিকেট থেকেও অনেকটাই দূরে রয়েছেন।
তবে চলমান বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তিনি আবারও আলোচনায় এসেছেন। জানা গেছে, তিনি ব্রাজিলের একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন।
খেলা দেখা অস্বাভাবিক না হলেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার পোশাক। তিনি ম্যাচ দেখতে গায়ে ব্রাজিলের জার্সি পরেছিলেন।
Shakib Al Hasanকে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ও Lionel Messi-এর সমর্থক হিসেবে দেখা গেছে। আগের বিশ্বকাপে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি পরে ফুটবল খেলেও তিনি আলোচনায় এসেছিলেন।
কিন্তু এবার তিনি ব্রাজিলের জার্সি পরে নিউ জার্সির স্টেডিয়ামে হাজির হয়েছেন। বিষয়টি প্রকাশ করেন রবিন মিয়া নামে একজন, যিনি Neymar-এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে রবিন মিয়া শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি ও Shakib Al Hasan দুজনই ব্রাজিলের জার্সি পরেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “ভাই কি আসলেই পল্টি মারলো?”
পাঠকের মন্তব্য