![]()
ট্রেন থামবে না !
প্রস্তূত কতটুকু ভিতরে বাহিরে ,
টিকিট আছে তো ?
জংশনে উঠেছে যারা অনেকেই নেমে যাবে
মাকড়সার জালে বোনা অল্পতেই ছিড়ে যাই
লড়াইয়ের শক্তি,বোধ আর বুদ্ধিতে
চেতনার শক্তিতে যারা নেই প্রস্তূত
নেমে যাবে সুবিধাবাদের দালাল,অনুপ্রবেশকারী,ভাঙে যারা ঐক্য, ঠিক ঠিক চিনে নেবে টিকিট চেকার এসে ,
নানান তত্ত্ব কথায় আনে যারা যুক্তি
নেমে যাওয়ার ছলনায় l
অনেকেই নেমে যাবে বিভিন্ন ইষ্টিশনে l
অনেকেই উঠবে ঝলসানো চোখ দেখে চেনা যাবে লড়াইয়ের মাঠে তারা কতখানি প্রস্তুত !
নির্ঘুম এক্সপ্রেস থামবে না l
পাঠকের মন্তব্য