![]()
শৈলকুপায় শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ।
আইনমন্ত্রী বলেন, আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে সরকার প্রত্যাশা করছে। তিনি জানান, এ মামলার বিচার প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে সংবিধান সংশোধন প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিরোধী দল থেকে পাঁচজন সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
এ ছাড়া সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, সারাদেশে পরিবারভিত্তিক কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
পাঠকের মন্তব্য