![]()
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাধারণ মানুষ যেন সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন।
পাঠকের মন্তব্য