![]()
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম-এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান। জামায়াত জোট সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
এর আগে, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন তিনি।
পরবর্তীতে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
পাঠকের মন্তব্য