![]()
বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সরকারি মালিকানাধীন বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য বন্ধ পাটকলও হয় চালু করা হবে, নয়তো ইজারা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বন্ধ জুট মিল, কারখানা চালুকরণ ও ইজারা সংক্রান্ত বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিবসহ বিটিএমসি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়বে, পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার আশা করছে, বন্ধ পাটকলগুলো পুনরায় চালু হলে দেশের পাট শিল্পে গতি ফিরে আসবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
পাঠকের মন্তব্য