![]()
সড়ক উন্নয়ন কাজের কারণে শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে।
এর ফলে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা:
মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবালনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই সড়ক এলাকা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর।
পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।
পাঠকের মন্তব্য