![]()
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৯১ জনের মধ্যে। এতে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে।
চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের। নতুন করে মৃত্যু ও সংক্রমণ বাড়ায় দেশের বিভিন্ন এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
পাঠকের মন্তব্য