![]()
সারাদেশে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলো পর্যায়ক্রমে বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরেই ‘ইন-হাউজ’ কোচিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon।
শনিবার (৪ এপ্রিল) Cumilla-এ নকল প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে বিদ্যালয়ভিত্তিক সহায়ক শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে। ‘ইন-হাউজ’ ব্যবস্থায় শিক্ষার্থীরা যে বিষয়ে দুর্বল, সেই বিষয়ে বিশেষভাবে পাঠদান করা হবে।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬ সামনে রেখে আয়োজিত এ সভায় নকল প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। যেকোনো পাবলিক পরীক্ষা, চাকরি বা শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।
সভায় আরও জানানো হয়, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। শুধু পরীক্ষা নয়, নিয়মিত শ্রেণিকক্ষের কার্যক্রমও পর্যবেক্ষণের আওতায় আনা হবে এই প্রযুক্তির মাধ্যমে।
এছাড়া, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ডিজিটাল পদ্ধতিতে সংঘটিত নকলসহ নতুন ধরনের অসদুপায় প্রতিরোধ করা যায়। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে দৈবচয়ন পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Cumilla Education Board-এর চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষে শিক্ষামন্ত্রী বলেন, একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
পাঠকের মন্তব্য