![]()
মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় তিনি ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রটি দেখেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, জিগাতলায় অবস্থিত বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে ছুটির দিনের অবসর কাটাতে সিনেমা দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশনধর্মী এই চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।
অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘প্রজেক্ট হেইল মেরি’ বর্তমানে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।