![]()
বাংলাদেশের কফিপ্রেমীদের জন্য নতুন আন্তর্জাতিক ব্র্যান্ড যুক্ত হচ্ছে আগামীকাল। থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ক্যাফে আমাজন আনুষ্ঠানিক বাণিজ্যিক কার্যক্রম শুরু করছে। বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে রাজধানীর দুটি স্থানে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠান ঘিরে অতিথি, কফিপ্রেমী এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১১টা ২০ মিনিটে শুরু হবে। এটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরে। অনুষ্ঠানে থাইল্যান্ড দূতাবাসের প্রতিনিধি, পিটিটি সিয়ামের কর্মকর্তারা অংশ নেবেন। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের শীর্ষ ব্যবস্থাপনা, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে যৌথভাবে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করা হবে।
প্রথম পর্বে অতিথিদের নিবন্ধনের পর স্বাগত বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময় হবে। এরপর অতিথি এবং বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। উদ্বোধনের পর আয়োজিত হবে দলীয় আলোকচিত্র ধারণ এবং কফি অভিজ্ঞতা পর্ব। একই দিনে বিকেল তিনটায় দ্বিতীয় পর্ব শুরু হবে বসুন্ধরা সিটি শপিং মলে। এই আয়োজনটি সাধারণ দর্শনার্থী এবং কফিপ্রেমীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
দ্বিতীয় পর্বে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নৃত্য এবং মুয়ে থাই মার্শাল আর্ট প্রদর্শিত হবে। এরপর কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ এবং ওভিসি প্রদর্শনের আয়োজন রয়েছে। অনুষ্ঠানসূচিতে তোয়া ও ইগল ড্যান্স ট্রুপের ফ্ল্যাশ মবও রাখা হয়েছে। সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী জেফারের একক পরিবেশনা দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। পরে ব্র্যান্ড মাসকট জোনজোনের বিশেষ পরিবেশনা এবং সমাপনী কনসার্ট অনুষ্ঠিত হবে।
ক্যাফে আমাজন ২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। সতেজ কফি এবং প্রাকৃতিক আবহে সাজানো আউটলেটের জন্য ব্র্যান্ডটির পরিচিতি রয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার আউটলেটের মাধ্যমে প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছে। বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশেও সেই কফি অভিজ্ঞতা পৌঁছাতে যাচ্ছে। দুই ভেন্যুর উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই ব্র্যান্ডের স্থানীয় কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হবে।
মিডিয়া যোগাযোগ:
ক্যাফে আমাজন বাংলাদেশ জানিয়েছে, উদ্বোধনী আয়োজন বা সংশ্লিষ্ট তথ্যের জন্য আগ্রহীরা প্রেস ও পিআর বিভাগে যোগাযোগ করতে পারবেন। বিভাগের কার্যালয় বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকায় অবস্থিত। যোগাযোগের জন্য ই-মেইল: media@cafeamazon.bd। ফোন: +৮৮০ ১৭১২-৮৩২০৪৪ এবং +৮৮০ ১৯৩৮-৮৭৩৪২৮।
পাঠকের মন্তব্য