![]()
মিত্র দেশ Oman-কে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন Donald Trump। মন্ত্রিসভার এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি বলেন, ওমান যদি “সঠিক আচরণ” না করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।
Iran ও Israel-এর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এর মধ্যেই খবর ছড়ায়, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে ইরান ও ওমান আলোচনা করছে। এরপরই ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং এটি আমাদের আলোচনার অংশ।”
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জোরদার করে ইরান। সাধারণত বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি ব্যবস্থায় ওমানকে রাজি করানোর চেষ্টা করছে তেহরান।
ওমান প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, “ওমানকে অন্য সবার মতোই সঠিক আচরণ করতে হবে। না হলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। তারা বিষয়টি বোঝে।”
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে কোনো অগ্রগতি হয়নি। বুধবারের বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে আলোচনা বিলম্বিত করছে এবং আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সময়ক্ষেপণ করতে চাইছে।
পাঠকের মন্তব্য