![]()
Tarique Rahman আসন্ন Eid al-Adha উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে এই চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ বোনাস সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে Tarique Rahman নগর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসকদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, শহরগুলোকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত খাল-নর্দমা পরিষ্কার রাখতে হবে এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে “ক্লিন সিটি” গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Mirza Fakhrul Islam Alamgir এবং Mir Shahe Alam।
এসময় Dhaka North City Corporation, Dhaka South City Corporation, Chattogram City Corporation, Rajshahi City Corporation, Khulna City Corporation, Sylhet City Corporation ও Barishal City Corporationসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়ররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের Eid al-Fitr উপলক্ষেও পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল।
পাঠকের মন্তব্য