![]()
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে কঠোর হুমকি দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তার এই বক্তব্যের প্রভাবেই আজ প্রাথমিক লেনদেনে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন সূচক ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৫৪ সেন্ট।
এর আগে সর্বশেষ ২০২২ সালের গ্রীষ্মে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দামে এমন ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। সে সময় মার্কিন অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলারের ওপরে উঠেছিল।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটি ‘নরকের মতো পরিস্থিতির’ মুখোমুখি হবে।
পাঠকের মন্তব্য