![]()
এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশী–বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশী-বিদেশী চিকিৎসকদের যুক্ত রেখেই চিকিৎসা পরিচালিত হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
খালেদা জিয়া গত রোববার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন, যেখানে বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী–বিদেশী চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও যুক্ত রয়েছেন। লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সমন্বয় করছেন।
পাঠকের মন্তব্য