

ইবি রিপোর্ট
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজনের দাবিতে আন্দোলনের জেরে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার।
গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিবের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিনে এনবিআরের ওয়েবসাইটেও সংশ্লিষ্ট বিভিন্ন প্রজ্ঞাপন প্রকাশের তথ্য রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, এনবিআর বিভাজনের দাবিতে আন্দোলনের কারণে শাস্তিপ্রাপ্ত ২১ কর্মকর্তার ওপর আরোপ করা লঘুদণ্ড মওকুফ করা হয়েছে।
অর্থাৎ, আন্দোলনের জেরে সাময়িক বরখাস্তের পর যেসব কর্মকর্তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছিল, সরকারের সিদ্ধান্তে তাদের সেই দণ্ড প্রত্যাহার করা হলো