![]()
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ স্বাক্ষরে অনুমোদিত কমিটির তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হয়।
নবগঠিত উপদেষ্টা পরিষদের এক নম্বর উপদেষ্টা করা হয়েছে প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে।
এ ছাড়া কমিটিতে রয়েছেন আমিরুজ্জামান চৌধুরী দুলু, হাজী ইসরাইল মিয়া, আহাদুস সামাদ, আবদুল আলীম দীপক, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আবদুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, ফারুক আহমদ, সাব্বির হোসেন বাচ্চু, সমীর কান্তি পুরকায়স্থ, মুফতি বদরুর নূর শায়েক, সাইদুর রহমান ভুঁইয়া, সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাদশা, আবদুল মুনিম পারভেজ, ছানা মিয়া, অধ্যাপক মনির আহমদ, ইফতেখার আহমদ সোহেল, মো. আজমল আলী, নূরুল ইসলাম চৌধুরী শাবুল, আশরাফ গাজী, মোতাহার হোসেন জিহাদ, সামছু উদ্দিন, মোস্তাক উদ্দিন আহমদ, শেখ মো. ইলিয়াস আলী, রুস্তম আলী, ফাত্তাহ বক্সী, আলতাব মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার (শাপলাবাগ), হাজী মিলাদ আহমদ, আব্দুল মুকিত, আক্তার হোসেন মিন্টু, আবদুস সাত্তার আমিন, গুলজার আহমদ, আবিদ আব্দুল্লাহ, শহিদুল হোসেন মামুন, লুৎফুর রহমান, আশরাফ হোসেন আরমান, সৈয়দ বাবুল, হায়দার আহমদ হারুন, জাহাঙ্গীর খান, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, এবিএম মুসা, আব্দুল আজিজ পাটোয়ারী, সোহেল বাসিত, ডাং ছমির, শামীম আহমদ শামু, সাহেল ইব্রাহিম, ময়নুল হক চৌধুরী, মো. সাদিক আহমদ, সুদীপ কুমার দেব, আবু সুফিয়ান, আলী আহমদ সাজাই, মো. রাশিদুল হাসান শাকির এবং আব্দুর রহিম।
দলীয় নেতারা জানিয়েছেন, অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিকদের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ ভবিষ্যতে সিলেট মহানগর বিএনপির নীতিনির্ধারণ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবে।
পাঠকের মন্তব্য