![]()
Zahir Uddin Swapan দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
Eid al-Adha উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়ন অব্যাহত রাখতে সব ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।
বরিশালের Agailjhara Upazila অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তিনি এ ধরনের অপতৎপরতা প্রতিহত করে সম্প্রীতির পরিবেশ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে Likhan Bonik, Shikdar Hafizul Islamসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য