• হোম > এশিয়া | বিদেশ > সরকার গঠন নিয়ে শঙ্কা কাটেনি, ভিসিকে প্রধানের সঙ্গে বসছেন বিজয়

সরকার গঠন নিয়ে শঙ্কা কাটেনি, ভিসিকে প্রধানের সঙ্গে বসছেন বিজয়

  • শনিবার, ৯ মে ২০২৬, ১৫:১৭
  • ৪২

---

বিজয় থালাপতি নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কায়াগাম (টিভিকে) সাম্প্রতিক নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত করতে পারেনি দলটি।

তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় কার্যত তার দলের বিধায়ক সংখ্যা ১০৭। বর্তমানে কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থন নিয়ে তার পক্ষে রয়েছেন মোট ১১৬ জন বিধায়ক। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনো আরও দুইজন বিধায়কের সমর্থন প্রয়োজন।

এ পরিস্থিতিতে আজ শনিবার ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) প্রধান থল থিরুমাভালাভান-এর সঙ্গে বৈঠকে বসছেন বিজয়। ভিসিকের দুইজন বিধায়ক রয়েছেন এবং তাদের সমর্থন পেলেই সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা অর্জন করবে টিভিকে।

গতকাল সন্ধ্যায় সরকার গঠনের বিষয়টি প্রায় নিশ্চিত মনে হলেও শেষ মুহূর্তে অম্মা মাক্কাল মুন্নেত্র কাঝাগম (এএমএমকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) জানায়, তারা টিভিকেকে সমর্থন দিচ্ছে না।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার বিজয় আরভি আরলেকার-এর সঙ্গে বৈঠক করলেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা না দেওয়া পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে না।

বিজয়ের জোটে বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর ৫ জন এবং বাম দলগুলোর ৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস দুটি মন্ত্রিত্বের দাবি জানিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9902 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 09:00:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh