![]()
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু হামের উপসর্গ নিয়ে এবং একটি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী, গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে মারা গেছে ৫৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন ছিল সিলেট বিভাগ-এর। এছাড়া ঢাকা বিভাগ-এ দুজন, খুলনা বিভাগ-এ একজন এবং বরিশাল বিভাগ-এ একজন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের আট বিভাগে ১ হাজার ২১২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ শিশু। পরীক্ষাগারে ২৮২ শিশুর হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগ-এ।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সারা দেশে ৯১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।