• হোম > এশিয়া > পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

  • শনিবার, ৯ মে ২০২৬, ১২:৪২
  • ৫৪

---

শুভেন্দু অধিকারী আজ শনিবার পশ্চিমবঙ্গ-এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল।

কলকাতা-র ঐতিহ্যবাহী ব্রিগেড ময়দান-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে স্থানীয় সময় বেলা ১১টার পর শপথগ্রহণ শুরু হয়। হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নড্ডা এবং রাজনাথ সিং।

এছাড়া মঞ্চে ছিলেন নিতিন নবীন, হিমন্ত বিশ্বশর্মা, চন্দ্রবাবু নায়ডু, মানিক সাহা, রেখা গুপ্ত, প্রফুল পটেল, সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল এবং মিঠুন চক্রবর্তী।

গতকাল কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ। বৈঠকে বিজেপির জ্যেষ্ঠ নেতা দিলিপ ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন এবং বিধায়করা তা সমর্থন করেন। পরে অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তাঁকে বিধায়ক দলের নেতা ঘোষণা করেন।

২০২০ সালের ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়-এর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর দ্রুতই তিনি পশ্চিমবঙ্গে দলটির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন।

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন তিনি। সর্বশেষ নির্বাচনে ভবানীপুর আসন থেকেও জয় লাভ করেন শুভেন্দু।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9890 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 01:24:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh