• হোম > দেশজুড়ে > দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

  • শুক্রবার, ৮ মে ২০২৬, ২২:৫১
  • ৭০

---

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ২১২ জন। তাদের মধ্যে পরীক্ষাগারে ২৮২ জনের হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরে দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে অন্তত ৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ২৮৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত পরীক্ষাগারে মোট ৬ হাজার ৪৯০টি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত ৪৬ হাজার ৭১০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ১৫২ জন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9883 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 02:03:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh