• হোম > বাংলাদেশ > মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

  • শুক্রবার, ৮ মে ২০২৬, ২২:৩২
  • ৭৩

---

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জনকে সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এ ভূষিত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন—

  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • ইসমাইল জবিউল্লাহ
  • আমিনুল হক
  • মাহদী আমিন
  • বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ
  • মায়ের ডাক-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল
  • ড. মাহবুব হাসান
  • আবদুল হাই শিকদার
  • আশরাফ কায়সার
  • ড. আবুল কাশেম হায়দার
  • আবদুল হক
  • ফাতেমা বেগম

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কার চালু করেছে। প্রতিবছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এ পুরস্কারে সম্মানিত করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9871 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 06:17:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh