• হোম > বাংলাদেশ > আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১৩:৩০
  • ৫২

---

বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্স-এ ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে নবনিযুক্ত আইজিপির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশ পুলিশ-এর সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংক্রান্ত বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9840 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 03:06:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh