• হোম > বিদেশ > তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

  • বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:৩২
  • ৫৫

---

থালাপতি বিজয় নেতৃত্বাধীন দল সরকার গঠন নিয়ে তামিলনাড়ু-তে রাজনৈতিক নাটকীয়তা অব্যাহত রয়েছে। প্রথম নির্বাচনে বড় সাফল্য পেয়ে ১০৮টি আসন জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এখনো সরকার গঠন করতে পারেননি তিনি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন, যেখানে কংগ্রেস-এর সমর্থনসহ বর্তমানে তার পক্ষে রয়েছে ১১২ জন বিধায়ক।

এই পরিস্থিতিতে গতকাল ১১২ জন বিধায়কের সমর্থনপত্র নিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। তবে গভর্নর সরকার গঠনের দাবি গ্রহণের আগে ১১৮ জনের সমর্থনের প্রমাণ উপস্থাপনের কথা জানান।

এরপর আজ বিজয়ের দল টিভিকে গভর্নরকে জানায় যে তারা বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রস্তুত।

গভর্নরের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাওয়ার পর বিজয় তামিলনাড়ুর লোক ভবনে গিয়ে গভর্নরের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে, আস্থা ভোটের মাধ্যমে শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না বিজয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9834 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 06:09:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh