• হোম > বাংলাদেশ > হাম-রুবেলা ও টিটেনাসের ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম-রুবেলা ও টিটেনাসের ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • বুধবার, ৬ মে ২০২৬, ১৪:২১
  • ৫৭

---

ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম-রুবেলা ও টিটেনাস ভ্যাকসিনের নতুন চালান দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে কাতার এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ এবং টিটেনাসের ৯০ হাজার ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছায়। পরে ইউনিসেফের প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার্স-এর কাছ থেকে এসব ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এই ভ্যাকসিন চালান দেশে পৌঁছানো একটি রেকর্ড। আগামী ১০ মের মধ্যে আরও প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে, যা দিয়ে দীর্ঘ সময়ের জন্য টিকাদান কার্যক্রমে কোনো ঘাটতি থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলমান টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ৯৩ শতাংশ লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি বলেন, হাম-রুবেলা টিকাদানে কোনো ধরনের অব্যবস্থাপনা নেই এবং পরিস্থিতি অবনতি হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। এর আগে ৩ মে ইউনিসেফের প্রথম চালানে ১৫ লাখের বেশি আইপিভি ভ্যাকসিন দেশে আসে বলে জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9784 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 02:03:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh