• হোম > বিদেশ > Yoesoep Edhie Rachmad - নামে এই ব্যক্তির সাইটেশন সংখ্যা প্রায় ৫ মিলিয়ন

Yoesoep Edhie Rachmad - নামে এই ব্যক্তির সাইটেশন সংখ্যা প্রায় ৫ মিলিয়ন

  • মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২০:১৯
  • ৭১

---
ই-বাংলাদেশ ডেস্ক

Yoesoep Edhie Rachmad - নামে এই ব্যক্তির সাইটেশন সংখ্যা প্রায় ৫ মিলিয়ন৷ যাদের গবেষণার অভিজ্ঞতা আছে তারা হয়তো ইতোমধ্যে চিন্তায় পড়ে গেছেন। এও কী সম্ভব। শুনতে অবাক লাগলেও ওনার সাইটেশন সংখ্যা আসলেই ৫ মিলিয়নের অধিক৷ কিন্তু এখানে রয়েছে একটি কারসাজি।সাইটেশন একটি ম্যাটিক্স যার মাধ্যমে আপনার লেখা বই এর চাপ্টার, জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অথবা কনফারেন্স পেপার অন্যরা তাদের গবেষণাপত্র  বা বই এর চাপ্টারে কতবার ব্যবহার করেছে সে সম্পর্কে ধারণা নেওয়া যায়৷ অর্থাৎ, আপনার কোনো গবেষণাপত্র থেকে তথ্য নিয়ে কেউ যদি তার নিজের গবেষণাপত্রে রেফারেন্স হিসেবে আপনার গবেষণাপত্রটিকে যুক্ত করে তবে আপনার সাইটেশন সংখ্যা হবে এক। এভাবে যতজন আপনারটা রেফারেন্স এ যুক্ত করবে আপনার সাইটেশন তত বাড়বে৷ কিন্তু এখানে একটি লুপহোল আছে৷ চাইলে শুধু অন্যরা নয়, আপনি নিজেও আপনার অন্য কোনো গবেষণাপত্রে আপনার পূর্বে প্রকাশিত গবেষণাপত্র থেকে তথ্য সাইট করতে পারবেন৷ গবেষণার জগতে এটি খুবই সাধারণ একটি কাজ। কম বেশি সবাই সেল্ফ সাইটেশন করে থাকেন। তবে এই সুযোগকেই অনৈতিক ভাবে কাজে লাগিয়েছেন Yoesoep নামে এই ব্যক্তি।

তার গুগল স্কলার প্রোফাইল ঘেটে দেখা যায়, শুধু ২০২৫ সালেই তার সাইটেশন সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার ২২৫। কিন্তু এই সাইটেশনের বেশিরভাগই করেছেন তিনি নিজে। এমনকি তিনি টাইম ট্রাভেল করে ১৯৯২ সালে প্রকাশিত তার গবেষণাপত্রে ২০২৫ সালে প্রকাশিত গবেষণাপত্র রেফারেন্স হিসেবে যুক্ত করেছেন৷ ভাবছেন এটা আবার কীভাবে সম্ভব?

আসলে তার প্রকাশিত বেশিরভাগ লেখাই বই হিসেবে প্রকাশিত হয়েছে৷ সেই বই এর প্রকাশক আবার তিনি নিজেই৷ শুধু ২০২৫ সালেই তিনি ১০০ এর অধিক বই লিখেছেন৷ ইনডেক্সি সাইট Web of Science এর তথ্য অনুসারে ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত তিনি ৫৫৮৩টি ডকুমেন্টস তৈরি করেছেন৷ যার মধ্যে মাত্র ২৮টি Web of Science এ ইন্ডেক্সড৷ অর্থাৎ, তার বেশিরভাগ নিবন্ধই কোনো স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়নি, হয়নি কোনো Peer Review. সহজ ভাষায় তিনি নিজেই লিখেন, নিজেই সেটা প্রকাশ করেনে, আবার নিজেই সেটা সাইটও করেন৷ তাকে বলা যায় স্বয়ংসম্পূর্ণ গবেষক।

আরেকটি মজার তথ্য দিয়ে লেখা শেষ করি৷ ২০২৬ সালে তার প্রকাশিত গবেষণাপত্র, বুক চাপ্টার অথবা কনফারেন্স পেপার সংখ্যা শূন্য। হতেই পারে তিনি গবেষণা করা ছেড়ে দিয়েছেন৷ কিন্তু এত প্রভাবশালী ব্যক্তির নিশ্চয় সাইটেশন সংখ্যায় ঘাটতি হওয়ার কথা নয়৷ যদি এমন ভেবে থাকেন তাহলে ভুলই ভাবছেন৷ ২০২৬ সালে শূন্য প্রকাশনার সাথে তার সাইটেশন সংখ্যাও শূন্য।

সূত্রঃ ফেসবুক পোস্ট


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9764 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 08:20:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh