![]()
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
আজ সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করা হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪০,৩৩৭ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২,২৯,৪৩১ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৬,৬৫৫ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৬০,১৪৭ টাকা
এর আগে সর্বশেষ গত ৩০ এপ্রিল বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬১ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দামের সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।