• হোম > দেশজুড়ে > ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

  • রবিবার, ৩ মে ২০২৬, ১৬:৪৮
  • ৭৮

---

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ জন।

আজ রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪ জনে।

সন্দেহজনক হামজনিত মৃত্যুর ক্ষেত্রে ঢাকা বিভাগ–এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9675 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 11:17:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh