![]()
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার (৩ মে) রাত ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান ফলাফল ঘোষণা করেন।
এদিকে, আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম-এর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তার মনোনয়ন গ্রহণ না করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার পর আদালতের নির্দেশে নির্বাচন কমিশন মনোনয়ন গ্রহণ ও যাচাই-বাছাই সম্পন্ন করে।