![]()
ই-বাংলাদেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এর দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমন হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য-প্রমাণ সংগ্রহে কাজ করছেন তদন্তকারীরা।
একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২৬ এপ্রিল) হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ-এর ঠিক দক্ষিণে একটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের পরনের পোশাক এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজে নাহিদা বৃষ্টিকে সর্বশেষ যে পোশাকে দেখা গিয়েছিল—তার মধ্যে মিল পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফুটেজে বৃষ্টিকে যে পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধার হওয়া মরদেহেও একই ধরনের পোশাক ছিল, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি, তবুও এটি নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির হতে পারে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে।
এদিকে, এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন আদালতে নামঞ্জুর করা হয়েছে। শুনানির সময় আদালতকক্ষে নিহতদের বন্ধুরা উপস্থিত ছিলেন এবং বিচার প্রক্রিয়ার প্রতি গভীর আগ্রহ ও উদ্বেগ প্রকাশ করেন।
তদন্তকারীরা আশা করছেন, সংগৃহীত প্রমাণ ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে শিগগিরই ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।