• হোম > রাজনীতি > সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, বিএনপির দখলে সংখ্যাগরিষ্ঠ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, বিএনপির দখলে সংখ্যাগরিষ্ঠ

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ২০:১৮
  • ৮৩

---

ই-বাংলাদেশ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর মধ্যে ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়। এতে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে সেই তালিকা কমিশনে উপস্থাপন করে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট জারি করা হয়।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খানসহ আরও অনেকে।

এছাড়া একই জোট থেকে সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, ফেরদৌসী আহমেদ, মানসুরা আক্তার, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, নাদিয়া পাঠান পাপন, মাধবী মার্মা, সেলিনা সুলতানা প্রমুখও নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এনসিপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই গেজেট প্রকাশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যপদ কার্যত চূড়ান্ত হলো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9582 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 08:30:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh