• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৪:১০
  • ৬০

---

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই আয়োজন হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিরূপ তুলে দেওয়া হয়, যা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9562 ,   Print Date & Time: Tuesday, 22 September 2026, 08:14:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh