![]()
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কঠোর বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্যের পটভূমিতে লেখা ছিল—“ভদ্র সাজার দিন শেষ”।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টে ট্রাম্প ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তির পথে না এগোনোর জন্য দায়ী করেন এবং তেহরানকে “দ্রুত বুদ্ধিমান হওয়ার” আহ্বান জানান। তার এই মন্তব্যকে অনেকেই ইরানের ওপর চাপ সৃষ্টির নতুন কৌশল হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান বেশ দ্বিমুখী—একদিকে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলছেন, অন্যদিকে কঠোর হুঁশিয়ারি ও সামরিক ইঙ্গিত দিচ্ছেন। এতে করে ওয়াশিংটন-তেহরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ নেই, বরং ট্রাম্পের নতুন বার্তা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।