• হোম > বাংলাদেশ > জ্বালানি সংকট মোকাবিলায় সরকার–বিরোধী দলের যৌথ কমিটি গঠন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার–বিরোধী দলের যৌথ কমিটি গঠন

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ২৩:০১
  • ৯১

---
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি জানান, বিরোধী দলের নেতার প্রস্তাব অনুযায়ী সংসদ নেতা সরকারি দলের ৫ জন এবং বিরোধী দলের ৫ জন সদস্যকে মনোনীত করেছেন।

কমিটির মেয়াদ হবে প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে পরবর্তী ৩০ দিন। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কমিটির সভাপতি করা হয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে মনোনীত সদস্যরা হলেন— জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফউদ্দিন, মইনুল ইসলাম শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যরা হলেন— সাইফুল আলম মিলন, আবদুল বাতেন, মোঃ নূরুল ইসলাম, আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান।

কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। সংসদে এই ঐকমত্যকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9454 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 01:31:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh