• হোম > বাংলাদেশ > নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪১
  • ৫৬

---

আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বস্তিবাসীদের আইনি সহায়তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কেউ যদি নির্দোষ হয়েও হয়রানির শিকার হন, তবে আইন মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, জার্মান সরকারের আর্থিক সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া যায়। এ জন্য একটি হটলাইন নম্বর ১৬৬৯৯ চালু রয়েছে, যেখানে কল করে ভুক্তভোগীরা সহায়তা নিতে পারবেন।

আইনমন্ত্রী আরও জানান, যারা আইনজীবী নিয়োগ করতে সক্ষম নন, তারা এই হটলাইনের মাধ্যমে আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ের নির্যাতিত ব্যক্তি এবং সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্তরাও এ সেবার আওতায় বিনামূল্যে আইনি সহায়তা পাবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9434 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 10:40:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh