• হোম > বাংলাদেশ > যশোরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যশোরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮
  • ৫২

---

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে যশোরে যান। যশোর বিমানবন্দরে তাকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা স্বাগত জানান। বিমানবন্দর থেকে তিনি সার্কিট হাউজে যান।

সফরসূচি অনুযায়ী, যশোরে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন, একটি সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগদান। সফর শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এটি এ বছরের জাতীয় সংসদ নির্বাচনের পর যশোরে তার প্রথম সফর বলে উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9432 ,   Print Date & Time: Tuesday, 25 August 2026, 12:42:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh