• হোম > বাংলাদেশ > জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে দেয়া হয়েছে

জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে দেয়া হয়েছে

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮
  • ৫৮

---

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি উল্লেখ করেন, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনীর ওপর থেকে জ্বালানি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এর আগে মনিরুল হক চৌধুরী সংসদে অভিযোগ করেন, জ্বালানি সংকট ও রেশনিংয়ের কারণে রাতে পুলিশের টহল কমে গেছে, যার ফলে অপরাধপ্রবণতা বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করেছে এবং দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সিদ্ধান্তের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9403 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 10:24:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh