![]()
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশেরঅন্যতম স্বনামধন্য সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সেরোভ একাডেমী অব ফাইন আর্টস-এর আয়োজনে “বৈশাখী শিশু উৎসব ২০২৬”-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান আনন্দঘন, বর্ণিলও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠালগ্ন থেকে সেরোভ একাডেমী অব ফাইন আর্টস শিশু-কিশোরদের সৃজনশীলপ্রতিভার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর একাডেমিটি জাতীয় ওআন্তর্জাতিক দিবসকেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিকউৎসব, কর্মশালা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদেরপ্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বৈশ্বিক পরিসরে নিজেদের তুলে ধরার সুযোগ করেদিচ্ছে।
উৎসবের প্রথম দিনে গতকাল বয়সভেদে ৩টি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন, সংগীত ও সুন্দরহাতের লেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়, যেখানে একাডেমির দুই শতাধিকশিক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনে সারাদিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় এবংবিকেলে আনুষ্ঠানিক পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো ও সকলঅংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপনীঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীআলিয়া সুলতানা লীনা লাইছ, যিনি বর্তমানে যুক্তরাজ্য ও হাঙ্গেরিতে বসবাস ও কর্মরত।তিনি তার বক্তব্যে বলেন, “শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক মানের শিল্পচর্চার ভিত্তি গড়ে তুলতে এর ভূমিকাঅনস্বীকার্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রশান্ত কুমারবর্মন এবং পরিচালক সৈয়দ বজলুল হাসান। তারা তাদের বক্তব্যে একাডেমির দীর্ঘ পথচলা,সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে শিল্পীদের মাধ্যমে ফুল ও উত্তরীয় দিয়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ শিশুদের সৃজনশীলতা, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক চেতনাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
প্রথম পর্বে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত সঙ্গীত, আবৃত্তি, দলীয় ও একক নৃত্যের বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উল্লেখযোগ্য পরিবেশনাগুলোর মধ্যে ছিল “এসো হে বৈশাখ”, “আজব দেশের ধন্য রাজা” এবং “ধন ধান্য পুষ্প ভরা”। এছাড়া খুদে নৃত্যশিল্পীরা পরিবেশন করে “আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি” এবং একক নৃত্য “বৈশাখের বিকেল বেলা” ও “নেশা লাগিল রে”।
দ্বিতীয় পর্বে দেশের নন্দিত যাদুশিল্পী শাহীন শাহ তার আকর্ষণীয় ম্যাজিক শো উপস্থাপন করেন।অনুষ্ঠানের শেষ পর্বে সকল অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।