• হোম > বাংলাদেশ > রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর

রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর

  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১৫:২০
  • ৭১

---

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

সোমবার সকালে স্কুল পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ক্লাসরুমে গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পরিদর্শনকালে তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান। শিক্ষার্থীরা তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং কেউ কেউ হাত মেলায়, আবার কেউ অটোগ্রাফ নেয়ার চেষ্টা করে। শিক্ষকরা জানান, এমন হঠাৎ সফরে শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি পরিবেশও ছিল উৎসবমুখর।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে উৎসাহ দেন। তার মতে, শিক্ষার্থীদের সঙ্গে এমন সরাসরি মেলামেশা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

এর আগে একই সকালে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও বিয়াম ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9353 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:01:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh