• হোম > বাংলাদেশ > আ.লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আ.লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১৫:১৮
  • ৭৮

---

টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ‘বেহাল দশায়’ পৌঁছে দিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে ফেলা হয়েছে। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সময়ে ড. মুহাম্মদ ইউনূস কিছুটা চেষ্টা করলেও অর্থনীতির বড় ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বর্তমান সরকার শূন্য হাতে দায়িত্ব নিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছে এবং মন্ত্রণালয় পর্যায়েও ব্যয় সংকোচনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে সীমিত সম্পদ ব্যবহার করে দেশকে অন্তত মধ্যম আয়ের পথে এগিয়ে নেওয়া এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।

অনুষ্ঠানে কৃষক ও খামারিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9351 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:31:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh