• হোম > শিক্ষা > শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের

শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের

  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৩০
  • ৬৮

---

২০০৮-০৯ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত শিক্ষা খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, এই দীর্ঘ সময়ের সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতা পর্যালোচনার জন্য সরকার নীতিগতভাবে গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, তদন্ত কার্যক্রমের পর প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একটি সমন্বিত প্রতিবেদন তৈরি করা হবে, যার ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তদন্তের পরিধি অত্যন্ত ব্যাপক হওয়ায় এই মুহূর্তে শ্বেতপত্র প্রকাশের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়।

মন্ত্রী আরও আশ্বস্ত করেন, তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম শেষ হলে পর্যায়ক্রমে শ্বেতপত্র প্রণয়ন এবং তা জনসম্মুখে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9269 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 01:08:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh