• হোম > কৃষি > ২০২৭ সাল থেকে ৭০ টাকায় নিরাপদ চিনি অর্গানিক কৃষিতে নতুন দিগন্ত

২০২৭ সাল থেকে ৭০ টাকায় নিরাপদ চিনি অর্গানিক কৃষিতে নতুন দিগন্ত

  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১১
  • ৮৩

---

দেশে খাদ্য নিরাপত্তা ও ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে অর্গানিক কৃষিভিত্তিক চিনি উৎপাদনে বড় উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে—২০২৭ সাল থেকে অর্গানিক কৃষি উদ্যোক্তাদের মাধ্যমে সাধারণ মানুষ প্রতি কেজি ৭০ টাকায় নিরাপদ ও মানসম্মত চিনি কিনতে পারবেন।

সভায় অর্গানিক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামসহ অর্গানিক খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে ভেজাল খাদ্যের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং অর্গানিক কৃষির প্রসার এখন অত্যন্ত জরুরি।

এই উদ্যোগের আওতায় ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় অর্গানিক কৃষিভিত্তিক শিল্প (Agro-Industry) গড়ে তোলা হবে। এতে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত চিনি রাসায়নিকমুক্ত হওয়ায় এটি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একই সঙ্গে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবে।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল পঞ্চগড় বিট সুগার মিল পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি ও উৎপাদন সক্ষমতা সরেজমিনে পর্যালোচনা করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জনগণ সাশ্রয়ী মূল্যে নিরাপদ চিনি পাবে এবং কৃষি খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9241 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 01:18:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh