• হোম > শিক্ষা > শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১৬:৫১
  • ৬২

---

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার—এই তিনটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, আগামী জুলাই থেকে এ কর্মসূচি শুরু হবে। স্থানীয় প্রশাসন স্কুল নির্বাচন করবে এবং প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ব্যাগ ও ড্রেস দেওয়া হবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য দেশীয় পাটশিল্পকে উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা এবং ধনী-দরিদ্র বৈষম্য কমাতেও এটি ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9221 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 07:06:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh