• হোম > বিদেশ > আটক করা জাহাজ ও ক্রুদের অবিলম্বে ফেরত চেয়েছে ইরান, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আটক করা জাহাজ ও ক্রুদের অবিলম্বে ফেরত চেয়েছে ইরান, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১৫:২০
  • ৬৫

---

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে আটক পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দাবি করেছে ইরান।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাহাজটি আটকের ঘটনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি একটি অপরাধমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার ফলে পরিস্থিতির যেকোনো অবনতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্র-কেই বহন করতে হবে।

এর আগে গত রোববার ওমান উপসাগর এলাকায় মার্কিন নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি পতাকাবাহী জাহাজটির দিকে গুলি চালিয়ে তা জব্দ করে মার্কিন নৌবাহিনী।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘটনাটি নিশ্চিত করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9173 ,   Print Date & Time: Tuesday, 29 September 2026, 02:37:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh