![]()
মোবাইল, গ্যাজেট ও ইলেকট্রনিক্সে বিশেষায়িত অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম Pickaboo স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্রি-সিরিজ এ রাউন্ডে ১.৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।
এই অর্থের মধ্যে আইসিটি বিভাগের অধীন প্রধান ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান Startup Bangladesh Limited ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে।
Pickaboo গ্রাহকদের অনলাইন বা অফলাইনে কেনাকাটার সুযোগ দেয় এবং ঐতিহ্যবাহী খুচরা বিক্রেতাদের মাল্টি-ব্র্যান্ডেড স্মার্ট গ্যাজেটের দোকান গড়ে তুলতে সহায়তা করে।