• হোম > দেশজুড়ে > জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩০
  • ৬০

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে ১১৫.০০ টাকা, অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০.০০ টাকা। এছাড়া প্রতি লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে ১৩৫.০০ টাকা এবং প্রতি লিটার কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে ১৩০.০০ টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুনর্নির্ধারিত এই মূল্য আগামী ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9062 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 12:21:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh